সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

নিপীড়িত নারীর নিরাপত্তা ও ভিকটিমকে উদ্ধার দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 148

নারীকে হুমকি ও তার ছোটবোনকে জোর করে বিয়ে করার ঘটনায় রাজবাড়ীর পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সংগঠনের সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা দাস, আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ ও লিগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীন সালমা সাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েঝে, গত ১ জুন তারিখে ফুলমালা রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগগ করেন, তার কাকা শশুর যোগেশ চন্দ্র এবং তার ছোট বোন সবিতা রানীকে রাজবাড়ী শহরের একটি তিন তলা বাড়িতে আটকে রেখে মারধর করা হয়। তার ছোট বোনকে বাঁচানোর জন্য তিন তলার ছাদে যান। যেন সাহায্যের জন্য তিনি কাউকে ডাকতে পারেন। সেখান থেকে পড়ে গুরুতর আহত হন।  এরপর থেকে তার ছোট বোন সবিতা রানী নিখোঁজ। পরে আসামি ফেসবুকে ছড়িয়ে দেয় সবিতা রানী স্বেচ্ছায় বিয়ে করেছে। সবিতাকে জোরপূর্বক বিয়ে করেছে বলে তার সন্দেহ। এখনও আসামী পক্ষ তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে মামলা প্রত্যাহার করার জন্য।

স্মারকলিপিতে বাদীর পরিবার-পরিজনদের নিরাপত্তা, আসামীদের আটক এবং ভিকটিম সবিতা রানীকে উদ্ধারের দাবি জানানো হয়। এসময় বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য সুলতানা আহমেদ, লিগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীন সালমা, সদস্য শাহানা নাসিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা বেবি এবং সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিপীড়িত নারীর নিরাপত্তা ও ভিকটিমকে উদ্ধার দাবিতে স্মারকলিপি

প্রকাশের সময় : ০৬:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫