কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিনে বৃক্ষরোপণ

- প্রকাশের সময় : ০৬:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 141

কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। রাজবাড়ী একাডেমির উদ্যোগে বুধবার সকালে রাজবাড়ী কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের আহŸায়ক আজিজা খানম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, শিক্ষক দিলীপ কর, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমলকান্তি সরকার, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খোকন মাহমুদ, আলোকচিত্রী হালিম বিশ^াস, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, কবি ইউসুফ বাশার আকাশ, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক রবিউল রবি প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কবির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বড়পুল ঘরছাড়ায় আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।
























