Dhaka ১২:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার

বুমরাহকে নিয়ে সিদ্ধান্তে অনড় ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 103

পিঠের চোট কাটিয়ে চার মাস পর মাঠে ফিরেছেন যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই তাই সিদ্ধান্ত হয়েছিল তাকে পুরো সিরিজ খেলিয়ে তিন ম্যাচ খেলানো। যাতে করে তার ওয়োর্কলোড ম্যানেজমেন্ট ঠিকভাবে সামলানো যায়।

সিরিজের প্রথম টেস্টে হারের পরও বুমরাহকে নিয়ে পূর্বনির্ধারিত পরিকল্পনায় কোনো পরিবর্তন আনছে না ভারত।
হেডিংলেতে ম্যাচ হারলেও দলের প্রধান কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুমরাহ সিরিজে তিনটি টেস্টেই খেলবেন।

হেডিংলেতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বুমরাহ। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু শেষ ইনিংসে ১৯ ওভার বল করলেও কোনো উইকেট পাননি তিনি।
শেষ দিনে ইংল্যান্ড ৩৭১ রানের বড় লক্ষ্য তাড়া করে পাঁচ উইকেটে জয় তুলে নেয়। তবু বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্টকেই প্রাধান্য দিচ্ছে দল।

গম্ভীর বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি, বুমরাহ তিনটি টেস্ট খেলবে। আমরা সেই পরিকল্পনায় অটল থাকব।
ওর ওয়ার্কলোড ম্যানেজ করাই আমাদের মূল লক্ষ্য। সামনে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেট আছে।’

সিরিজে বাকি কোন দুটি টেস্টে বুমরাহ খেলবেন তা এখনো চূড়ান্ত হয়নি। ২ জুলাই এজবাস্টনে দ্বিতীয় টেস্ট, এরপর কেবল তিন দিন বিরতির পরই লর্ডসে শুরু হবে তৃতীয় ম্যাচ। তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে রয়েছে আট দিনের বিরতি, কিন্তু আবার মাত্র তিন দিন পরেই হবে ওভালে পঞ্চম ও শেষ টেস্ট।

গম্ভীর বলেন, ‘দেখা যাক বুমরাহর শরীর কেমন প্রতিক্রিয়া দেয়। তারপর আমরা সিদ্ধান্ত নেব সে কোন দুটি ম্যাচ খেলবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বুমরাহকে নিয়ে সিদ্ধান্তে অনড় ভারত

প্রকাশের সময় : ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫