সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন

শিলা বেকারীর ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 134

 অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ বাজারের মেসার্স শিলা বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় মেসার্স শিলা বেকারীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

বাজার তদারকি কার্যক্রমে সহায়তা প্রদান করেন সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন এবং পুলিশের এ.এস.আই মোঃ মেহেদী হাসান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন

শিলা বেকারীর ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫