সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

র‌্যাবের হাতে গ্রেফতার বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের আসামি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 107

রাজবাড়ীতে বিকাশ ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই মামলার পলাতক আসামি রাসেল তফেদারকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। সে রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই এলাকার মো. তৌহিদ তফেদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বিকাশ ব্যবসায়ী মো. সোহেল রানা দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই দাদশী রেলগেট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা মুখে কাপড় বেঁধে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়িভাবে মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০ এর সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেন। এরপর র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। রবিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মো. রাসেল তফেদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাসেলকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বলেন, আসামি রাসেল তফেদারকে গ্রেপ্তারের মাধ্যমে ছিনতাই মামলার একটি বড় অগ্রগতি হয়েছে। এ ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

র‌্যাবের হাতে গ্রেফতার বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের আসামি

প্রকাশের সময় : ০৬:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫