গুরুত্বপূর্ণ সংবাদ:
দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 96

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলীকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তিনি একই ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের বাসিন্দা। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, গত ২০২৪ সালের ৫ আগস্ট তারিখে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। এ ঘটনায় জিসান হোসাইন খান বাদী হয়ে ১০০/১৫০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী রমজান আলীকে গ্রেফতার করা হয়। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
























