সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ী জেলা উদীচীর বর্ষা উৎসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 95

 রাজবাড়ীতে জেলা উদীচীর উদ্যোগে নানা আয়োজনে বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উদীচী মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী স্থানীয় সরকারের উপপরিচালক ও রাজবাড়ী  পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। সঞ্চালনা করেন ত্রয়ী বিশ^াস। স্মৃতি চারণমূলক বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সদস্য কমল কে সরকার, জেলা লেখক-পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে ছয়টি ঋতুর মধ্যে বর্ষা ঋতু হলো মধুর ঋতু। এই ঋত শুরু হলে প্রকৃতি হাঁসে। একটা সময় বৃষ্টি শুরু হলে বালকেরা ফুটবল নিয়ে মাঠে বের হতো। বর্তমান সময়ে সেই চিত্র কিছুটা পরিবর্তন হয়েছে। এখন বালকেরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পরেছে। অনেকেই শৈশব বয়স  থেকেই নেশায় জড়িয়ে পরছে। প্রকৃতির সাথে তাদের খুব একটা মেলামেশা নেই। এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে। এজন্য সঠিক সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। বর্তমান প্রজন্মকে সঠিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মোবাইল ফোন ও মাদক থেকে দূরে রাখার চেষ্টা চালাতে হবে। আলোচনা শেষে উদীচীর সংগীত বিষয়ক সম্পাদকের নেতৃত্বে সংগীত পরিবেশনা করা হয় এবং প্রধান অতিথিকে জেলা উদীচীর সাবেক সভাপতি ডা. সুনীল কুমার বিশ^াসের লেখা ‘বিপন্ন মানবতা’ সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার লেখা “ গীতি বিচিত্রা” ও সহসভাপতি ইকবাল হোসেনের লেখা “সমুদ্র জমিনে উপন্যাস” বই গুলো উপহার প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী জেলা উদীচীর বর্ষা উৎসব

প্রকাশের সময় : ০৭:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫