সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

চন্দনীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ঘটনায় গাজীপুর থেকে গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 162

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে ব্যবসায়ী বিশ^নাথ দাসের বাড়িতে ডাকাতির ঘটনায় রাজবাড়ী সদর থানার পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত ২৪ মে রাত আনুমানিক পৌনে দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল লোহার রড, চাপাতি, ছ্যান ও কাঠের বাটাম নিয়ে হামলা চালায়। তারা সীমানার তারকাটা কেটে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢোকে। এ সময় গৃহকর্তাকে পিটিয়ে জখম করে এবং পরিবারের সবাইকে জিম্মি করে ছয় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হয়।

সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, পুলিশ ডাকাতির বিষয়টি তদন্ত এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতির সাথে জড়িতদের শনাক্ত করে। অবস্থান নিশ্চিত হওয়ার পর গাজীপুর জেলার জয়দেবপুর, কালিয়াকৈর, সালনা ও চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জের বাসিন্দা শাহ আলম ভাঙ্গারী, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার একরচালি ইউনিয়নের বাসিন্দা শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাসিন্দা নুর হোসেন, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার কুঠিবয়রা এলাকার বাসিন্দা মামুন সরকার এবং মো. সেলিম। এদের বিরুদ্ধে ডাকাতি, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অপরাধে দেশের কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চন্দনীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ঘটনায় গাজীপুর থেকে গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫