Dhaka ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের শিকার ২ সহপাঠি// হাসমত গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 121

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ অপর অভিযুক্ত হাসমতকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ।

গত রোববার বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নাওরা বনগ্রাম এলাকায় দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। তারা অষ্টম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় এক শিক্ষার্থীর বাবা ও অপর শিক্ষার্থীর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। তারা উপজেলার সরিষা ইউনিয়নের নাওরাবনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সিহাব ও হাসমত নামে দুই যুবক তাদের পথরোধ করে। এ সময় ওই দুই যুবক শিক্ষার্থীদের ধারালো ছুরির ভয় দেখিয়ে পরিত্যক্ত স্কুলের ভেতর নিয়ে যায়। পরে সিহাব মন্ডল এক শিক্ষার্থীকে পানের বরজের ভেতর নিয়ে যায়। অন্য শিক্ষার্থীকে হাসমত আলী পরিত্যক্ত স্কুলের ভেতর ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।

পাংশা থানা সূত্র জানায়, পাংশায় অষ্টম শ্রেণি পড়ুয়া দুই স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পরে পুলিশ ঘটনার দিন রাতে মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শিহাব মন্ডলকে পুলিশ গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে গত ১৬ জুন রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে কুঠিমালিয়াট এলাকা থেকে মামলার অপর এক আসামি হাসমত মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধর্ষণের শিকার ২ সহপাঠি// হাসমত গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫