Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় ‘ধর্ষক’ হাসমত শিহাবের শাস্তি দাবিতে মানববন্ধন

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 100

রাজবাড়ীর পাংশায় ‘ধর্ষক’ হাসমত ও শিহাবের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে স্থানীয় হাটবনগ্রাম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বেøড্রেজর ভয় দেখিয়ে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাসমত ও শিহাব।

ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরজিৎ বিশ্বাস, আতারুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ডাবলু,  বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল মাজেদ, পলি রানী সরকার, কুঠিমালিয়াট গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম, সজীব রাজা, মাহবুব হোসেন প্রমুখ।

বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং এই ধরনের অপরাধীদের মদদদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।

গত রোববার বেলা ১১টার দিকে দুই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে শিহাব ও হাসমত নামে দুই বখাটে তাদের পথরোধ করে। বখাটেরা পকেট থেকে বেøড বের করে ভয় দেখিয়ে পাশের পানের বরজে নিয়ে গিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি জানালে তাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এ ঘটনায় দুই শিক্ষার্থীরা অভিভাবকরা বাদী হয়ে পাংশা থানায় শিহাব ও হাসমতের বিরুদ্ধে পৃথক দুপি মামলা দায়ের করেন। পুলিশ পর্যায়ক্রমে দুজনকে গ্রেফতার করেছে।

এদিকে ঘটনায় অভিযুক্ত পলাতক হাসমতকে পুলিশ সোমবার রাতে উপজেলার কুঠিমালিয়াট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে রাচজবাড়ীর আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ‘ধর্ষক’ হাসমত শিহাবের শাস্তি দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫