Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত না হলে লালমার্চের ঘোষণা জুলাই মঞ্চের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 78

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা।
আগামী ২৫ জুনের মধ্যে সরকার যদি ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ না করে, তাহলে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘লালমার্চ’ অনুষ্ঠিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জুলাই মঞ্চ।

আজ সোমবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা। তারা জানান, ইতোমধ্যে জুলাই মঞ্চ ১৩ দফা দাবি উত্থাপন করেছে এবং সেই দাবির ভিত্তিতে “জুলাই ঘোষণাপত্র” প্রণয়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘জুলাই ঘোষণাপত্র’ দেশের সকল রাজনৈতিক দল ও রাষ্ট্রপতির স্বাক্ষর থাকতে হবে, যাতে এই ঘোষণার প্রতি জাতীয় ঐকমত্য প্রতিফলিত হয়।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যাতে কোনো রাজনৈতিক দল পরবর্তীতে এই জুলাই ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি বা বিশ্বাসঘাতকতা করতে না পারে, সেই নিশ্চয়তা রাখতে হবে।”

নেতারা আরো বলেন, “জুলাই আন্দোলনের বিপক্ষে সংবিধানে যে সব ধারা ও উপধারাগুলো রয়েছে, সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে। নতুন নির্বাচনের পর গঠিত সংসদের প্রথম অধিবেশনেই জুলাই ঘোষণাপত্রকে তফসিলভুক্ত করতে হবে।”

তারা ৩৬ জুলাইকে (প্রতীকী দিন) ‘মুক্তি দিবস’ হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত না হলে লালমার্চের ঘোষণা জুলাই মঞ্চের

প্রকাশের সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫