Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকা থেকে ৭ ককটেল উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০১:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 105

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা ও হাইকোর্টের সামনের রাস্তা থেকে ৭টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে দুর্বৃত্তরা এসব ককটেল ফেলে যায়।

পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের (আইন ভবন) পাশের একটি গাছের নিচে অবিস্ফোরিত ৬টি ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। পরে ঢাবির প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হয়। পরবর্তীতে ককটেল নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সকাল সাড়ে সকাল ৯টার দিলে ককটেল গুলো নিয়ে যায় তারা।

এদিকে ভোরে হাইকোর্ট মাজার গেট ও রাস্তার বিপরীত পাশ থেকে দুইটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এসময় ১টি ককটেল মাজার গেটের সামনে বিস্ফোরিত হয়, অন্যটি হাইকোর্টের সামনের ওপর পাশের সড়কে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, সকালে প্রথমে নিরাপত্তা কর্মীরা দুটি খাবারের বক্স দেখতে পায়। পরে সন্দেহ হলে তারা ব্যাগ খুলে দেখে লাল টেপ দিয়ে প্যাঁচানো। তখন আমরা পুলিশকে খবর দেই। প্রথমে পুলিশ পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে। সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকা থেকে ৭ ককটেল উদ্ধার

প্রকাশের সময় : ০১:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫