সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বাস ট্রাক মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কালুখালীর যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 121

রাজবাড়ী – কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোঃ ইমন (২২)  নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত শনিবার বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার খোকসা মোড়াগাছা বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ ইমন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের টেংটাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে।

জানা যায়, নিহত ইমন শনিবার বিকেলে  মোটরসাইকেল যোগে রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। এ  সময় খোকসা উপজেলার মোড়াগাছা বাজারের শ্চিম পাশে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস পরিবহন  মোটরসাইকেলকে ধাক্কা দিলে ইমন মোটরসাইকেল থেকে ছিটকে  রাস্তায়  পড়ে যায়। একই সময় কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।

মোটরসাইকেলে থাকা অপর বন্ধু হাসান সামান্য আহত অবস্থায় প্রাণে বেঁচে যান। হাসান জানায়, ঈদের ছুটিতে তারা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কুষ্টিয়ায় ঘুরতে যাচ্ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে বন্ধুরা বাকরুদ্ধ।

দুর্ঘটনার খবর পেয়ে খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে যুক্ত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। তবে ট্রাক ও মোটরসাইকেল তাদের হেফাজতে আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাস ট্রাক মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কালুখালীর যুবক নিহত

প্রকাশের সময় : ০৭:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫