Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

নির্বাচনের জন্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 79

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সেই অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন (ইসি) যে সময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেই অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে।

ভারত থেকে পুশব্যাক প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে পাঠাতে হবে। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনারকে তাগিদ দেয়া হয়েছে। এ দেশের নাগরিক হলে তাদেরকে গ্রহণ করা হবে।

এ সময় রাজধানীর উত্তরায় র‌্যাবের পোশাক পরে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের জন্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫