সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, আটক ১
- প্রকাশের সময় : ০৭:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 237
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা এলাকা থেকে গত বুধবার মাদক ও অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় বরকত সরদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত জুলমত সরদারের ছেলে।
জানা গেছে, সেনা সদস্যরা বরকত সরদারের বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি ধারালো অস্ত্র, ছয় পিচ ইয়াবা ট্যাবলেট, ছয় পিচ ট্যাপেন্ডাটাল ট্যাবলেট ও মাদক বিক্রির ৯৬ হাজার পাঁচশ টাকা উদ্ধার করে। বাড়িতে তিনটি সিসি ক্যামেরা লাগানো ছিল। সেনা সদস্যরা জানান, সিসি ক্যামেরা থাকার সুবাদে বরকতের স্ত্রী তাদের অভিযান দেখতে পেয়েছিল। একারণে সে মাদক নিয়ে আগে ভাগেই পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে। বরকত সরদার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাকে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, বরকতের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।


























