Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার বলি গৃহবধূ?

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 223

রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা পালপাড়া থেকে বৃহস্পতিবার সকালে দীপা রানী পাল (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। তিনি একই গ্রামের মিঠুন পালের স্ত্রী। পরকীয়ার কারণে দীপা আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ও তার পরিবারের সদস্যরা।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ছয় বছর আগে মিঠুনের সাথে বিয়ে হয় দীপার। তাদের সংসারে দুটি জমজ ছেলে সন্তান আছে। স্বামী মিঠুন সিঙ্গাপুর থেকে দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। তাদের সংসারে কোনো সমস্যা ছিল না। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যান দীপা। পরিবারের সদস্যরা তাকে সারারাত খুঁজেছে। ভোর সাড়ে ৫টার দিকে তিন যুবক তাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়।

দীপার শাশুড়ি সাধনা রানী জানান, যখন তার পুত্রবধূ বাড়িতে ফেরে তখন তার কানের দুল, হাতের শাঁখা ও সিঁথিতে সিঁদুর ছিল না। তাকে অস্বাভাবিক মনে হলেও স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছে।

দীপার স্বামী মিঠুন পাল জানান, ‘সাগর খান’ নামে একটি ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ ছিল দীপার। ওই আইডি ব্যবহারকারীর সাথে দীপার প্রেমের সম্পর্ক ছিল এমনটি তিনি বেশ কিছু দিন যাবৎ লক্ষ্য করছিলেন। তার ধারণা ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়ে দীপা রাতে চলে গিয়েছিল। সকালে ফিরে এসে মোবাইল ফোনে কার সঙ্গে কথাও বলেছে। তবে, সকালে তিনি তার স্ত্রীকে ভালো মন্দ কোনো কিছুই জিজ্ঞেস করেননি বলে জানান তিনি। দীপার সাথে খারাপ কিছু হয়েছে। একারণেই সে আত্মহত্যা করেছে বলে ধারণা তার।

প্রতিবেশিরা জানান, মিঠুন ও দীপার পরিবারে কোনো ঝামেলা ছিলনা। পরকীয়ার কারণেই এমনটি হয়েছে।

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ফেসবুকে কারও সাথে প্রেমের সম্পর্ক ছিল। সেসব কারণে সে আত্মহত্যা করেছে এমনটিই জানা গেছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সুরতহাল রিপোর্টে যৌন সম্পর্ক বা ধর্ষণের কোনো আলামত পাননি বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরকীয়ার বলি গৃহবধূ?

প্রকাশের সময় : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫