গুরুত্বপূর্ণ সংবাদ:
ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / 115

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী।
সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ; ইউনিয়ন ভূমি সহকারী, উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীগণ।
Tag :
























