Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নউল’ ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে আড়াই লক্ষাধিক মানুষ শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক

পানির ট্যাংকি গায়ে পড়ে নিথর মাদ্রাসা ছাত্রী

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 99

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে মঙ্গলবার ভোরে ওজু করতে গিয়ে কানিজ ফাতেমা (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় মিম নামে একজন আহত হয়। বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কানিজের বাড়ি বালিয়াকান্দি উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চরশ্রীপুর গ্রামে। তার বাবার  নাম মো. কাউসার। কানিজ ওই মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী ছিল। আহত শিক্ষার্থী মিম আক্তারের (১৪) বাড়ি বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামে। মিম ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। মিমের বাবার নাম জসিম উদ্দিন। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সামাদ জানান, কানিজ ও মিম মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়ালেখা করে। তারা পড়ালেখার পাশাপাশি নিয়মিত নামাজ আদায় করতো। শিক্ষকদের আদেশ নিষেধ মেনে চলতো। প্রতিদিনের মতো তারা ভোরে নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে। ভোর পৌনে ৫টার দিকে কানিজ ও মিম মাদ্রাসার ওজুখানায় যায়। ওজুখানায় সিমেন্টের খুঁটির ওপর এক হাজার লিটার পানি ধারণক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাংক আছে। ওজু করার সময় সিমেন্টের খুঁটি ভেঙে পানির ট্যাংকটি তাদের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থরেই কানিজ মারা যায়। মিমকে দ্রæত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সে মাথায় আঘাত পেয়েছে। মিমের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছে।

দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। তিনি বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদেও কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পানির ট্যাংকি গায়ে পড়ে নিথর মাদ্রাসা ছাত্রী

প্রকাশের সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫