গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকিস্তানী রিভলবার উদ্ধার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / 107

রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী থেকে ১ টি পাকিস্তানি রিভলবার উদ্ধার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মঙ্গলবার রাত অনুমান ২টার দিকে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানার গোপালবাড়ী এলাকা হতে ১ টি পাকিস্তানি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
অস্ত্রটি রাজবাড়ী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :
























