বালিয়াকান্দিতে প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু
- প্রকাশের সময় : ১০:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 104
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নালায় পরে প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম অনিত শেখ (১১)। সে ওই ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের শামসুল শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে শিশুটির বাড়ির পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন শেখর দাস নামের এক ব্যক্তি। তিনি খেয়াল করেন একটি শিশু নালায় পরে গেছে, পরে তিনি লোকজন ডাকেন এবং পরে ওই শিশুটির বাড়ির লোকজন খবর পেয়ে অন্যান্যদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে। এরপর শিশুটিকে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, বাড়ির পাশে নালার পানিতে পরে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। সুরতহাল শেষে শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


























