সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 144

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার দুপুরে ট্রাকচাপায় বারেক মন্ডল (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বারেক মন্ডল মোটরসাইকেলযোগে রাজবাড়ী ফিরছিলেন। ওই সময় কুষ্টিয়ার দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটিকে শনাক্তের পাশাপাশি চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫