জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

- প্রকাশের সময় : ০৮:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 136

রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত করা হয়।
বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া। এসময় জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার হাত ধরেই এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে। বিগত সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। কিন্তু মানুষ এখনও ভোটের অধিকার ফিরে পায়নি। আমরা জিয়ার সৈনিক। জিয়ার আদর্শকে ধারণ করে আমরা ভোটের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাব।
























