দুর্বৃত্তের হামলায় রাজবাড়ী সরকারি কলেজের ৪ ছাত্র জখম, আটক ২

- প্রকাশের সময় : ০৮:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / 134

রাজবাড়ী সরকারি কলেজের চারজন ছাত্র দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা তাইজুল ইসলাম, কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা শেখ মো. টিপু সুলতান, পাবনা জেলার বাসিন্দা রাজীব হাসান ও ফরিদপুরের বাসিন্দা রবিউল ইসলাম। আহতরা সকলেই রাজবাড়ী সরকারি ক কলেজের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র । তারা কলেজের মীর মশাররফ হোসেন ছাত্রাবাসে থাকেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তারা হলো শরীফুল ইসলাম ও সোহানুর রহমান। তাদের বাড়ি রাজবাড়ী পৌর এলাকায়।
জানা গেছে, বুধবার বিকেলে ফুটবল খেলা নিয়ে স্থানীয় কয়েক যুবকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। রাতে বাজার থেকে ছাত্রাবাসে ফেরার সময় দুর্বৃত্তরা ওঁৎ পেতে ছিল। রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন মোড়ে আসা মাত্রই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা টিপু সুলতান ও তাইজুল ইসলামকে কুপিয়ে জখম করে। অপর দুজনকে বেধরক পেটায়। গুরুতর আহতাবস্থায় চারজনকে রাজবাড়ী সদর হ[াসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাইজুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বাকীদের হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফুটবল খেলা নিয়ে স্থানীয় ছেলেদের সাথে ঝামেলা হয়েছিল। তারই জের ধরে এ হামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করেছে।
























