দরজা ভেঙে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ

- প্রকাশের সময় : ০৮:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / 136

বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে একটি ঘরের দরজা ভেঙে আইয়ুব আলী নামে এক শ্রমিকের ঝুলন্ত মরহেদ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। নিহত আইয়ুব বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের মোহন আলীর ছেলে। তিনি রাজবাড়ী জুট মিলে শ্রমিকের কাজ করতেন।
জানা যায়, প্রায় দেড় মাস আগে আইয়ুব আলী সেখানে বাসা ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় সে বলেছিল তার স্ত্রী সন্তান আছে। কিছুৃদিন পর তাদের নিয়ে আসবে। কিন্তু দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও তাদের আনেনি। বৃহস্পতিবার সকালে ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিন দিন আগে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য নিহতেরে মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
























