Dhaka ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
বাজার ইজারা নিয়ে দ্বন্দ্ব

হামলায় আহত কদম মারা গেছেন, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 182

বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে হামলায় আহত কদম আলী মারা গেছেন। গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে বালিয়াকান্দি থানার পুলিশ বুধবার চারজনকে গ্রেফতার করেছে। তারা হলো বালিয়াকান্দি উপজেলার পদমদী মিয়া পাড়ার ফরহাদ মিয়ার ছেলে মোঃ মিজান মিয়া(১৯), একই গ্রামের মোতালেব শেখের ছেলে রাজিব শেখ(২৫), সদাশিবপুর গ্রামের মৃত নান্নু শেখের ছেলে মোঃ লিমন শেখ (২০) এবং ঘোরামারা গ্রামের আব্দুল রাজ্জাক ফকিরের ছেলে সোহাগ ফকির (২১)।

বালিয়াকান্দি থানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাজার ইজারা নিয়ে কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের আরজু গ্রæপ ও বেতবাড়িয়া গ্রামের শিমুল গ্রæপের মধ্যে বিরোধ তৈরি হয়। উভয় গ্রæপের মধ্যে পরবর্তীতে বিরোধ চরম আকার ধারন করে এবং একাধিকবার মারামারি সংঘটিত হয়। এ বিরোধকে কেন্দ্র করে গত ২৫ মে দুপুরে শিমুল গ্রæপের লোকজন আরজু (৪০), মিলন ওরফে কদম (৩৫), এবং বাচ্চু মন্ডল (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে মিলন ওরফে কদম (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় কদমের বড় ভাই আফজাল হোসেন ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেন।

 বালিয়াকান্দি থানার একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করা করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাজার ইজারা নিয়ে দ্বন্দ্ব

হামলায় আহত কদম মারা গেছেন, গ্রেফতার ৪

প্রকাশের সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫