Dhaka ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য লুটপাটতন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে: তিতুমীর ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন? ১৭২ প্রাণ বাঁচানো সেই পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কালুখালীর বড় কলকলিয়ায় নৌকা বাইচের ফাইনাল কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জুলাই শহীদদের পরিবার ন্যায়বিচার পাবে: রাশেদ খান

রায়ে অসন্তুষ্ট আছিয়ার মা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 86

মাগুরার আলোচিত শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির মধ্যে শুধু হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখ। এ রায়ে অসন্তুষ্ট আছিয়ার মা। আদালত প্রাঙ্গণে অপেক্ষারত এলাকাবাসীও রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজী জানান, হিটু শেখকে আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তবে যে আসামিদের খালাস দেয়া হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট নন। রায়ের কপি সংরক্ষণের পর পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হতে পারে।

গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রায়ে অসন্তুষ্ট আছিয়ার মা

প্রকাশের সময় : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫