Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

২ উপদেষ্টার ৩ সহকারীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 130

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (০৪ মে) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

এর আগে গত ২৫ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেছিলেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলো খতিয়ে দেখবে দুদক।

তিনি বলেন, ‘উপদেষ্টাদের সহকারীদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটা আইন অনুযায়ী কমিশনের যাচাই-বাছাই সেল থেকে পরীক্ষা-নিরীক্ষার পর কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল মো. মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগেই অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

দুদকের অনুসন্ধান শুরু হওয়ায় এসব অভিযোগের পেছনে সত্যতা আছে কি না, তা শিগগিরই জানা যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ উপদেষ্টার ৩ সহকারীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

প্রকাশের সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫