Dhaka ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুসংবাদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 221

ফের সুখবর পেলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন তারা।

বুধবার (৩০ এপ্রিল) সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা এ প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাই তারিখের স্মারক নং-৮৩২-ইডিএন (832-Edn) এর তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদনামটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এ পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন।

এতে আরো বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন। এ আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

এ ছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গেজেটেড পদমর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর আগে, শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে কিছু জটিলতা ছিল। এই গেজেটেড মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধাদির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুসংবাদ

প্রকাশের সময় : ০৩:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫