Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

তৃতীয়বারের মতো হামলার শিকার কুয়েট শিক্ষার্থীরা, আতঙ্ক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 96

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)-এর শিক্ষার্থীদের উপর তৃতীয়বারের মতো হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কুয়েটের শিক্ষার্থীরা।

বুধবার (৩০ এপ্রিল) রাতে শিববাড়ি মোড়ে এমএসই ১৮ ব্যাচের শিক্ষার্থী রাতুল হাসানের ওপর এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, রাত ১১টার দিকে রাতুল ব্যক্তিগত কাজ শেষে সিটি ইন হোটেলের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। ঠিক তখনই ১০-১৫ জনের একটি দল হঠাৎ করে তার ওপর চড়াও হয়। তাদের দাবি, কুয়েটের চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় রাতুলকে টার্গেট করে এটি তৃতীয়বারের মতো হামলা চালানো হলো।

উল্লেখ্য, এর আগে ২৬ এপ্রিল “ভিসিকে কেন নামায়লি” বলে কুয়েট শিক্ষার্থীদের ওপরও হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করে খান জাহান আলী থানা পুলিশ। পরে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় থানা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ।

শিক্ষার্থীরা আরও জানান, এটি তাদের উপর হামলার দ্বিতীয় ঘটনা, যা তাদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। বারবার হামলার শিকার হলেও হামলাকারীদের এখনো গ্রেফতার করা হয়নি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তৃতীয়বারের মতো হামলার শিকার কুয়েট শিক্ষার্থীরা, আতঙ্ক

প্রকাশের সময় : ১২:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫