Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সরকারি ব্যয় সাশ্রয়ে একসঙ্গে পালিত হবে দুই দিবস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 128

সরকারি ব্যয় সাশ্রয়ের জন্য এক সঙ্গে দুটি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ-বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল রবিবার জারি করা এক পরিপত্রে এ তথ্য জানা গেছে। পরিপত্র অনুযায়ী, ‘আন্তর্জাতিক যুব দিবস’ এবং ‘জাতীয় যুব দিবস’ একত্রে ১২ আগস্ট তারিখ পালিত হবে।

পরিপত্রে বলা হয়, সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা রক্ষার্থে মন্ত্রণালয়/বিভাগগুলোর স্ব স্ব অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদযাপনকে প্রাধান্য দিয়ে এমন দিবসগুলো একই তারিখে একত্রে পালন করা আবশ্যক। মন্ত্রণালয়/বিভাগগুলো প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ক সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করবে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি ব্যয় সাশ্রয়ে একসঙ্গে পালিত হবে দুই দিবস

প্রকাশের সময় : ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫