Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

চীনের প্রেসিডেন্টের জন্য আম পাঠাতে চান প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 127

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে আম পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাম্প্রতিক চীন সফরের ফলাফল পর্যালোচনায় আয়োজিত বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে এই ইচ্ছা প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আলোচনায় কৃষি-বাণিজ্য ছিল অগ্রগতির আরেকটি ক্ষেত্র। চলতি মৌসুমে চীনে আম রপ্তানি শুরু করবে বাংলাদেশ। আগামী বছর কাঁঠাল রপ্তানি করা হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি নিজেই প্রেসিডেন্ট শির কাছে এক ঝুড়ি তাজা আম পাঠাব।’

বৈঠকে প্রধান উপদেষ্টা চীনে পাট রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা উত্থাপন করেন এবং লোকোমোটিভ খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান। তিনি চট্টগ্রাম ও সৈয়দপুরে লোকোমোটিভ তৈরি ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব করেন।

বৈঠকে চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। চীন আশ্বাস দিয়ে জানিয়েছে, চলতি বছরের জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিশ্চিত করে বলেন, নতুন বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার লক্ষ্যে চীনের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চীনের প্রেসিডেন্টের জন্য আম পাঠাতে চান প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫