Dhaka ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 153

অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সম্প্রতি তার অধীন মন্ত্রণালয় এবং বিভাগগুলোর সচিবদের কাছে অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নিতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন-‘সরকার নির্ধারিত অফিসের সময়সূচির মধ্যে কোনো সভায় যোগদানের জন্য কোনো ধরনের সম্মানী গ্রহণ করা পরিহার করতে হবে।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, রেলপথ সচিব এবং সেতু সচিবের কাছে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা

প্রকাশের সময় : ০৯:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫