Dhaka ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 129

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র‌্যালি করবে বিএনপি।

বুধবার (৯ এপ্রিল) দলটির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। সব মহানগরেও এই কর্মসূচি পালন করা হবে।

প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ

প্রকাশের সময় : ১০:৩৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫