Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মহানবী (স.)-কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 159

টাঙ্গাইলের দেলদুয়ারে মহানবী (স.)-কে নিয়ে কটূক্তি এবং অশোভন কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে অখিল চন্দ্র মন্ডল (৪০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে।

অখিল উপজেলা সদর ইউনিয়নের দেলদুয়ার দক্ষিণ পাড়ার গেদু চন্দ্র মন্ডলের ছেলে।

জানা যায়, অখিলের পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার ধর্মপ্রাণ লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা সঙ্গবদ্ধ হয়ে ওই যুবকের নিজ কর্মস্থল দেলদুয়ার দক্ষিণ বাজারে জুয়েলারী দোকানে ঢুকে কৈফিয়ত চান। অবস্থা বেগতিক দেখে অখিল পাশের আরেকটি দোকানে আশ্রয় নিয়ে সাটার বন্ধ করে দেন। বিক্ষুব্ধ জনতা দোকানের চারপাশ ঘিরে রেখে তাকে ধরার চেষ্টা করেন। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনাবাহীনিকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। সেনাবাহীনি ঘটনাস্থলে পৌছার আগেই জনতা ওই যুবকের আশ্রয় নেয়া ঘরের টিনের বেড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মারধর শুরু করেন।

এ সময় ৪ জন পুলিশ সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ মিয়া জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে সিএনজিতে তুলে দেন। বিক্ষুব্ধ জনতা সিএনজির চারপাশ ঘিরে রাখেন। পরে সেনাবাহিনী চলে এলে তাদের সহায়তায় ওই যুবক বহনকারী সিএনজিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় ৪ জন পুলিশ সদস্যসহ বিএনপি নেতা আজাদ মিয়া আহত হয়েছেন।

দুপুর সাড়ে ১২ টার দিকে বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ভাষায় শ্লোগান দিতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টাঙ্গাইলে মহানবী (স.)-কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫