রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন

কার্টন নিয়ে কুকুরের টানাটানি, মিলল লাশের ৬ টুকরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 155

ঢাকার কেরানীগঞ্জে তিনটি ফলের কার্টন থেকে মরদেহের ছয় টুকরা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় এই খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বসির উদ্দিন বলেন, ‘আমিসহ স্থানীয় লোকজন সড়কের পাশে একটি কার্টন দেখি। সেটি পলেথিনে মোড়ানো ছিল।
খেয়াল করি, কুকুর কিছু একটা বের করে টানাটানি করছে। এরপর আমরা কুকুরের কাছে গিয়ে কার্টনের ভেতর মানুষের শরীরের অংশ দেখতে পাই।’

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রনি চৌধুরী জানান, সেখানে তিনটি কার্টন এবং কুকুরে বের করা মানুষের শরীরের অংশ দেখতে পাই। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা লাশ গুম করার উদ্দেশ্য ফেলে যায়। লাশের অংশ বিশেষ দেখে বুঝা গেছে নিহতের বয়স আনুমানিক ৩০-৫০ এর মধ্যে হবে। তার গায়ের রং শ্যামলা, বুকের পশম দেখে বুঝা যায় এটি পুরুষের লাশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, খন্ডিত অংশগুলো পুরুষ ব্যক্তির বলে জানা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্তসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কার্টন নিয়ে কুকুরের টানাটানি, মিলল লাশের ৬ টুকরা

প্রকাশের সময় : ০৭:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫