রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন

ঈদের রাতে হাত-পা-চোখ বেঁধে ৬ বছরের শিশুকে বলাৎকার ২ যুবকের!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 151

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ৬ বছরের শিশুকে হাত-পা ও চোঁখ বেঁধে বলাৎকার করার অভিযোগ উঠেছে ২ যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন পৌর শহরের পলতাকান্দা এলাকার কানন মিয়ার ছেলে দিহান (১৬) ও ভৈরবপুর উত্তরপাড়া এলাকার রতন মিয়ার ছেলে রিয়ান (১৫)।

ভুক্তভোগী শিশু একজন দিনমজুরের ছেলে। ঈদের দিন রাত আটটার সময় পৌর শহরের ডিপোঘাট মুশকিলা হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঈদের দিন রাতে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রিয়ান ও দিহান নামে দুই যুবক শিশুটিকে আটকে ডিপোঘাট এলাকার একটি মসজিদের বাথরুমে নিয়ে বলাৎকার করে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক শিশুটিকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। শিশুটির পরিবারের অভিযোগ বলাৎকার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা থানায় অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করেছে পুলিশ।

শিশুটির বাবা বলেন, আমার ছেলে রাতে ঘরে এসে চিৎকার করলে আমরা দেখে বুঝতে পারি তাকে রিহান ও দিহান নামে দুই কিশোর তার হাত, পা ও চোঁখ বেঁধে যৌন নির্যাতন করেছে। তখন তার অতিরিক্ত রক্ত যাচ্ছিলো। পরদিন আমরা ছেলেকে চিকিৎসা দেই। ছেলের কাছে জানতে পেরে এ ঘটনায় আমরা রিয়ান ও দিহানের পরিবারকে অবগত করলে তারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে।

তিনি বলেন, আমি পরিবার নিয়ে অনেক ভয়ে আছি। আমি গরিব মানুষ কি করবো কোথায় যাবো বুঝতে পারছি না। আমি দোষীদের বিচার চাই।

এ বিষয়ে ভৈরব থানা উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়। অভিযুক্ত আরেকজনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদের রাতে হাত-পা-চোখ বেঁধে ৬ বছরের শিশুকে বলাৎকার ২ যুবকের!

প্রকাশের সময় : ১০:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫