Dhaka ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

আজ খুশির ঈদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / 189

এক মাস সিয়াম সাধনা শেষে বেজে উঠল ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। ’

হিংসা-বিদ্বেষ ভুলে সাম্য-সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা নিয়ে আজ সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

এবার ঈদকে আরো আনন্দমুখর করতে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মুঘল আমলের মতো এবার রাজধানী ঢাকা শহরে ঈদের নামাজের পর আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, ‘দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবারই সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

এদিন ভোরে অজু-গোসল করে পবিত্র হয়ে নতুন বা পরিচ্ছন্ন পোশাকে আতর-খুশবু মেখে ঈদগাহ ময়দানে হাজির হবে শিশু থেকে বৃদ্ধ।

একসাথে নামাজ আদায় করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবেন মুসল্লিরা। ছয় তাকবিরে দু’ রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া-আখেরাত এবং দেশ-জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করবেন। এরপর সবাই কোলাকুলি করবেন।

এদিকে ঘরে ঘরে পড়বে রান্নার ধুম। সবার প্রথম চুলোয় উঠবে সেমাই, ফিরনিসহ নানান ধরনের মিষ্টান্ন। এরপর পোলাউ-কোরম বা বিরিয়ানি ও নুডলস। কেউ বা চটপটি-ফুচকার আয়োজনও করবেন। মিষ্টান্নের পর টক-ঝালের উপভোগ। পাড়া-পড়শীরা একে অপরের খোঁজ নেবেন। একে দাওয়াত করবেন অন্যকে। স্বজনরা বেড়াতে যাবেন আত্মীয়-স্বজনের বাড়ি। সবমিলিয়ে আনন্দের জোয়ারে ভাসবে গোটা দেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ খুশির ঈদ

প্রকাশের সময় : ১২:৪৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫