বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / 146

১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, ‘দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

এদিকে সৌদি আরবে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সেই হিসাবে আগামীকাল বাংলাদেশে ঈদ উদযাপিত হতে পারে বলে অনেকে আগে থেকেই মনে করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

প্রকাশের সময় : ০৬:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫