বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 149

প্রথম দ্বিপক্ষীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ শনিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকার প্রধানের দপ্তর জানিয়েছে, শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হং লেই।

গতকাল শুক্রবার সকালে মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, তার পর তিনি সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

ইউনূসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫