মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হ্যাটট্রিকের পথে চোটের বাধা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ আলো-ক্যামেরায় রহস্য গড়ে ৬৫ বছর আগেই আধুনিক জহির রায়হান ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড নওগাঁর পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেফতার নওগাঁয় ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার

ব্যস্ত রাজবাড়ীর সেমাই পল্লী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 207

 পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এখন ব্যস্ত রাজবাড়ীর সেমাই পল্লী। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে সেমাই পৌঁছে দিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেমাই তৈরি করছেন তারা। সেমাইয়ের গুণগত মান ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে কুষ্টিয়া, ফরিদপুর, মাগুড়া, ঝিনাইদাহসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা বাজারে যাচ্ছে। সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করছেন মিল মালিক ও বিসিক কর্মকর্তারা ।

রাজবাড়ী বিসিক শিল্প নগরীর কয়েকটি কারখানায় গিয়ে দেখা যায়, ঈদের বাজার ধরতে কর্মমূখর সেমাই কারখানাগুলো। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা সেমাই তৈরির কাজ করছে। আটার বস্তা থেকে মেশিনে ঢেলে মেশানো হচ্ছে। এরপর মেশিনের সাহায্যে সুতোর মতো সেমাই তৈরির পর, রোদে শুকিয়ে আগুনের তাপে ভেজে প্যাকেটজাত করা হচ্ছে। সবশেষে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়।

রাজবাড়ী বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত দ্বীন ফুড প্রোডাক্টস কারখানার ম্যানেজার আব্দুস ছাত্তার জানান, পরিস্কার পরিছন্ন ভাবে তারা সেমাই তৈরি করেন। তাদের নিজেদের মিল থেকে ময়দা দিয়ে বানানো হয় সেমাই। প্রতিদিন বিশ মণ সেমাই তৈরি করেন তারা। তাদের উৎপাদিত সেমাই রং ও কেমিকেলমুক্ত হওয়ায় চাহিদা রয়েছে বেশ। ঈদের সময় ঘনিয়ে আসায় এখন দম ফেলার সময় নেই তাদের। রাজবাড়ীর চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী কুষ্টিয়া, ফরিদপুর, মাগুড়া, ঝিনাইদাহসহ বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করা হয়ে থাকে তাদের সেমাই।

শ্রমিক নাফিজা খাতুন জানান, সকাল আটটায় এসে সারাদিন অবিরত কাজ করে রাত নয়টার দিকে বাসায় ফেরেন। ঈদের সময় ঘনিয়ে আসায় তাদের কাজের চাপও বেড়েছে।

আরেক শ্রমিক ফুলজান বেগম জানান, পরিস্কার পরিছন্নভাবে হাতে গøাভস পরে কাজ করেন। মিল কর্তৃপক্ষ এই বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখেন।

রাজবাড়ী বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস বলেন, রাজবাড়ীর বিসিক শিল্প নগরী এলাকায় তিনটিসহ জেলায় মোট চারটি কারখানায় প্রতিদিন ১ হাজার থেকে ১৫শ কেজি সেমাই তৈরি হচ্ছে। এই শিল্পের সাথে জড়িত মালিক ও শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে খাদ্যদ্রব্য প্রস্তুত বিধিমালা মেনে যেন তারা সেমাই তৈরি করে। যদি কেউ নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যস্ত রাজবাড়ীর সেমাই পল্লী

প্রকাশের সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫