Dhaka ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি মিথ্যা: উপ-প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 120

এ বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সংস্কারকাজ চলমান থাকায় আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঢাকায় না হলেও বাকি ৬৩ জেলায় কুচকাওয়াজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১৬ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। জাতীয় স্টেডিয়াম, ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি মিথ্যা: উপ-প্রেস সচিব

প্রকাশের সময় : ১০:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫