Dhaka ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক সেই শি‌বির নেতা‌কে বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 199

বরিশালের গৌরনদীতে প্রবাসীর ঘরে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শি‌বির নেতা‌কে বহিষ্কার করা হ‌য়ে‌ছে। আজ শনিবার ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বহিষ্কৃত শি‌বির নেতার নাম মাইনুল ইসলাম পলাশ। তি‌নি গৌরনদী উপজেলা শিবিরের সে‌ক্রেটা‌রি ছিলেন।

গতকাল শুক্রবার সকা‌লে ‘বেহায়াপনার’ মামলায় পালাশকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সেদিন বিকা‌লে তা‌কে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপ‌তি আকবর হো‌সেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে উপ‌জেলা শাখা সাথী ও সেক্রেটারি মইনুল ইসলাম পলাশ‌কে সংগঠন থে‌কে স্থায়ীভাবে বহিষ্কার করা হ‌য়ে‌ছে। একইস‌ঙ্গে ঘটনার তদ‌ন্তে তিন সদ‌স্যের এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, শুক্রবার ভোরে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের এক প্রবাসীর ঘরে তার স্ত্রীর সঙ্গে পলাশকে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে জানান তারা। পুলিশ গিয়ে নারীসহ পলাশকে আটক করে।

ওসি আরো জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি।

তবে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে আইনের ২৯০ ধারায় অশ্লীলতা ও বেহায়াপনার অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক সেই শি‌বির নেতা‌কে বহিষ্কার

প্রকাশের সময় : ০১:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫