Dhaka ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 140

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন জামালপুর সদর থানার রামনগর সোনিয়াটেকি এলাকার চানমিয়ার ছেলে সিএনজিচালক ওবায়দুল (৪০)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কালিয়াকৈর থেকে ইটভর্তি একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি নামাশুলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশের সময় : ১১:৪২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫