Dhaka ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

মাদারীপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 133

মাদারীপুরে বালু ব্যবসার জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের নামে মামলা করা হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে মাদারীপুর সদর মডেল থানায় মামলাটি করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম।

এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সঙ্গে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার হোসেন সরদার ও শাজাহান খা’র। এরই জেরে শনিবার সকালে বাড়ির সামনে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন সাইফুলের ওপর হামলা চালায়। প্রাণে বাঁচতে সাইফুল সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। তাকে রক্ষায় সাইফুলের বড় ভাই আতাউরসহ অন্যরা এগিয়ে আসেন। এসময় মসজিদের ভেতরই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার ভাই আতাউরকে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের ঘরবাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয় অপরপক্ষ। এতে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারের সদস্যরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদারীপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রকাশের সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫