Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বাবা-মায়ের সামনে থেকে শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 143

পটুয়াখালীর বাউফলে এক এসএসসি পরীক্ষার্থীকে তার বসতঘরে ঢুকে বাবা-মায়ের সামনে থেকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এ ঘটনায় জড়িত দুই জনকে আসামি করে বাউফল থানায় মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকেই আটক করেছে।

শনিবার রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরমিয়াজান গ্রামে এই ঘটনা ঘটে। আটক দুইজন হলেন মো. বেল্লাল হোসেন (২১) ও ফয়সাল (১৮)।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, প্রধান আসামি বেল্লাল সম্প্রতি কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবু বণিককে অপহরণ ও ডাকাতির মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেয়েছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে বেল্লাল ও ফয়সাল ভুক্তভোগীর ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে তাকে অচেতন করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দেয়। একপর্যায়ে তাদের উপর হুমকি ও হামলা চালায় বেল্লাল ও ফয়সাল। এবং মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

ভুক্তভোগীর মা বলেন, “আমার মেয়েকে মুখে গামছা বেঁধে, হাত-পা বেঁধে তুলে নিয়ে গেছে। আমরা এই বর্বর ঘটনার বিচার চাই।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ জানান, শনিবার রাত তিনটার দিকে ভুক্তভোগীর পরিবার হাসপাতালে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “এ ঘটনায় মো. বেল্লাল হোসেন (২১) ও ফয়সাল (১৮) নামে দুইজনকে আটক করা হয়েছে। বেল্লাল শিবু বণিক অপহরণ ও ডাকাতি মামলার আসামি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবা-মায়ের সামনে থেকে শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

প্রকাশের সময় : ০২:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫