Dhaka ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ডিসি সম্মেলন শুরু রবিবার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 262

আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এ দিন সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ হবে এ সম্মেলন। এ বিষয়ে আজ শনিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবারের জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ মোট ৩৪টি কার্য ও অধিবেশন থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা প্রশাসকরা সরকারের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। ফলে সরকারের নীতিনির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন কর্মসূচিসহ অন্যান্য বিষয় মাঠপর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন।

উল্লেখ্য, সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এবারের ডিসি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব মিলিয়ে থাকছে ৩৪টি কার্য-অধিবেশন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিসি সম্মেলন শুরু রবিবার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫