Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 183

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমাদ বেলহুল আল-ফলাসি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসাইফ আল হামুদি উপস্থিত ছিলেন। সম্মেলনে অংশ নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান আমিরাতের ক্রীড়ামন্ত্রী আল-ফালাসি। তিনি দুবাইয়ে গত এক দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলন সম্পর্কে অবহিত করেন। তারা দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫