Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত শিশুর আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেফতার শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান

দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 152

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। তারা গ্রাম-গঞ্জে সব জায়গায় কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছপা হটলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি। সেজন্য আমাদের সবার আনসার বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত।’

আজ বুধবার দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আনসার বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে অযৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে না।

‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যতদিন ডেভিল থাকবে, ততদিন পর্যন্ত এ অপারেশন চলবে। এর সফলতা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি, জনগণই এ সম্পর্কে ভালো বলতে পারবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫