বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, এরপর পিটুনি শুরু হলো যেখানে ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয়

কোনো দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চাই না : সিইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 155

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমরা কমিশনে যারা আছি আমরা কেউ রাজনীতিতে ঢুকতে চাই না। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের লবিতে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা নিরপেক্ষ থাকতে চাই। ইলেকশন কমিশনের এত বদনাম এত গালি দেয় এটা কেন হলো। এর ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- ‘পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের যদি ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ বন্ধ করা না যায়, আবার সেই পুরোনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি। ‘দে আর থাউজেন্ড রিজন’, তবে আমার বিবেচনার সবচেয়ে কারণ ‘দে আর মে বি পলিটিক্যাল কন্ট্রোল অন দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয়েছে অতীতে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের দেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়, যদি না আমরা সবার সহযোগিতা না পাই।

এ সময় অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোনো দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চাই না : সিইসি

প্রকাশের সময় : ০২:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫