সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই বাটার চিকেন ও চিজকেক এড়িয়ে চলেন রাকুল পাকিস্তানকে হারাতে পারলে ভারতের বিপক্ষে ফাইনাল সহজ হতো: ডুলি সমুদ্রের নিচ দিয়ে যেভাবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায় ইন্টারনেট রোনালদো পরবর্তী যুগের শুরুতেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল কালীগঞ্জ বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ কালুখালীতে ১৮৪ সুফলভোগীর মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি ও পশুখাদ্য বিতরণ আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

সাবেক মেয়র আতিক চার দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 251

বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম খান। এসময় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী শুনানি করেন।

অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক মেয়র আতিক চার দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ১১:৫২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫